সর্বশেষ

ইমরান খানের মৃত্যুর গুজব: কী জানা গেল

  • 4:36 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছে। এর মাঝেই তার তিন বোন অভিযোগ করেছেন, ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য কারাগারের সামনে গেলে পুলিশ তাদের ওপর নৃশংসভাবে হামলা করেছে।

ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান এবং উজমা খান জানিয়েছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে তারা সাক্ষাতের অনুমতি চাইছিলেন। এ সময়ে পুলিশ তাদের ওপর হামলা চালায় এবং পিটিআই সমর্থকদেরও মারধর করে। ২০২৩ সাল থেকে এই কারাগারেই বন্দি আছেন ইমরান খান। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার তিন বোনকে সাক্ষাত করতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। এতে ইমরান সমর্থকদের মধ্যে সন্দেহ জন্মেছে যে তাকে হয়ত কারাগারে হত্যা করা হয়েছে।

পিটিআই বলেছে, তিন বোন ও সমর্থকদের ওপর অবস্থান কর্মসূচির সময় পুলিশ বর্বর হামলা করেছে। তারা শুধু ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিই তুলেছিলেন। দলটি বলছে, এই হামলার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

পাঞ্জাব পুলিশের প্রধানকে লেখা চিঠিতে ইমরান খানের তিন বোন জানিয়েছেন, কোনো উসকানি ছাড়াই পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। নরীন খান বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কোনো রাস্তা অবরোধ বা আইন ভঙ্গ করেননি। তারপরও কারাগারের সামনে স্ট্রিটলাইট বন্ধ করে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ৭১ বছর বয়সে আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলা হয়েছে এবং সেখানেই মারধর করা হয়েছে। তার সঙ্গে থাকা অন্য নারীরাও একইভাবে হামলার শিকার হয়েছেন।

ইমরান খান বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। এক মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে সাক্ষাতের ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছে।

পিটিআইয়ের অভিযোগ, ইমরান খানকে একক কক্ষে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার আইনজীবীরা বলছেন, বই, প্রয়োজনীয় জিনিসপত্র এবং আইনজীবীদের সঙ্গেও দেখা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, এখানে জঙ্গলের শাসন চলছে, যেখানে অধিকার শুধু শক্তিশালীর।

খাইবার–পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি। তিনি টানা সাতবার কারাগার গিয়েও ফেরত এসেছেন। ইমরান খান অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষ একজন সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au