চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…
মেলবোর্ন, ২৭ নভেম্বর- দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা উচ্চ মাধ্যমিক শিক্ষকরা এবার সম্পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে আগামী সোমবার ১ ডিসেম্বর থেকে তারা কমপ্লিট শাটডাউন কার্যকর করবেন।
বৃহস্পতিবার সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে জড়ো হয়ে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের অভিযোগ, নিচের অনেক পদ নবম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ন্যায্য দাবি থাকা সত্ত্বেও এ পদোন্নতি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই।
শিক্ষকরা বলেন, একাধিকবার আন্দোলন করেও কোনো সুরাহা হয়নি। এবার দাবি আদায় না করে কর্মস্থলে ফিরবেন না বলে জানান তারা। সকাল থেকেই শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি চালান।
একই দাবিতে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতিতে গেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক। তিন দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে তারা ক্লাস ও পরীক্ষা নেওয়া বন্ধ রেখেছেন। দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লাগাতার আন্দোলনে প্রাথমিক স্তরের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকার তাদের দাবি মেনে না নেওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও তিনি জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au