খেলা

আয়ারল্যান্ডের কাছে প্রথম টি টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ

  • 2:42 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ব্যাট হাতে ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। ছবি: বিসিবি

মেলবোর্ন ২৮ নভেম্বর-চট্টগ্রামের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ভেঙে পড়ল শুরুতেই। একের পর এক ব্যাটারের ফিরতি আর ড্রেসিংরুমের লালবাতি—সব মিলিয়ে ম্যাচের রূপটা যেন প্রথম পাওয়ার প্লেতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তাওহীদ হৃদয় একাই লড়ে গেছেন শেষ পর্যন্ত, করেছেন ক্যারিয়ার–সর্বোচ্চ ঝলমলে ৮৩ রান। কিন্তু বাংলাদেশকে বাঁচানোর মতো দৃঢ়তা আর কোথাও পাওয়া গেল না। ফল—১ম টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের বড় হার।

১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ ইনিংসের প্রথম ৬ ওভারে হারায় ৪ উইকেট, রান মাত্র ২০। তানজিদ, লিটন, পারভেজ ও সাইফ ফিরেছেন তেমন কোনো প্রতিরোধ গড়ার আগেই। দুই প্রান্তে আয়ারল্যান্ডের পেস–স্পিনের বৈচিত্র্যে ব্যাটাররা একে একে ভুল শট খেলেছেন, ম্যাচের গতিপথও পাল্টে গেছে সেখানেই।

মাঝে জাকের আলী ও তাওহীদ হৃদয় পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে খানিকটা সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। হৃদয়ের ব্যাটে আসে দুটি ছক্কা, জাকের মারেন একটি। কিন্তু সেটাও স্থায়ী হলো না। ১২তম ওভারেই জাকের ফিরলে ধস আবার শুরু।
সবচেয়ে বড় আঘাত আসে ১৩তম ওভারে—বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস এক ওভারে নেন তিন উইকেট (তানজিম, রিশাদ, নাসুম)। তাতে বাংলাদেশ ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে পুরোপুরি ম্যাচের বাইরে চলে যায়।

শেষদিকে শরীফুলের ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা থাকলেও তাতে ব্যবধান কমেছে শুধু সামান্য। ১২ বল বাকি থাকতে নবম উইকেটও হারায় বাংলাদেশ। অন্যদিকে অপরাজিত হৃদয় একাই লড়ে শেষ পর্যন্ত ৫০ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলেছেন। কিন্তু তার এই পরিণত পারফরম্যান্সও ১২৮ রানের বেশি তুলতে পারেনি দলকে।

এর আগে আইরিশদের ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হ্যারি টেক্টর। ৫টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৬৯ রানে দলের ইনিংসকে টেনে তুলেছেন তিনি। বড় ভাই টিম টেক্টরের ৩২, ক্যাম্ফারের ২৪ ও স্টার্লিংয়ের ২১ রানে আয়ারল্যান্ড সহজেই পৌঁছে যায় ১৮১–এ। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম নিয়েছেন ২ উইকেট, তবে দিয়েছেন ৪১ রান।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au