সর্বশেষ

টাইব্রেকারে ইতালির কাছে হেরে গেলো ব্রাজিল

  • 3:21 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ নভেম্বর-ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরে আগেই ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও দুর্ভাগ্য পিছু ছাড়ল না হলুদ জার্সিধারীদের। কাতারের এসপাইর একাডেমি মাঠে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ইতালি জয় লাভ করে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করল।

ম্যাচের শুরুতেই বড় দুর্ভাগ্যের শিকার হয় ব্রাজিল। মাত্র ১৩ মিনিটেই ইতালির ডিফেন্ডার বাভিওকে কড়া ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ভিতাও। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার যে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তা তার মুখভঙ্গি দেখে বোঝা যায়। তবে শেষ পর্যন্ত মাঠ ছাড়তেই হয় তাকে।

১০ জনের দলে পরিণত হয়ে সেলেসাওরা বেশ বিপাকে পড়ে। ডিফেন্স ঠিকঠাক থাকলেও মিডফিল্ডে হাঁপিয়ে ওঠে ব্রাজিল। এই সুযোগে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইতালি। ষোড়ষ মিনিটে স্টেফাননিওর লক্ষ্যে নেয়া শট বারের বাঁ-পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপর ৩২তম মিনিটে সেটপিস থেকে পাওয়া বল ম্যাকারনি হেলায় নষ্ট করে বারে শট নেন। ৪০ মিনিটে অ্যারেনার শট রুখে দেন ব্রাজিল গোলকিপার পেদ্রো। গোল না পাওয়ার হতাশা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েও ব্রাজিল গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের ৬২তম মিনিটে এভারস্টিওর কর্নার থেকে ছোঁড়া ইনসুইং বলে দারুণ হেডে জালে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ডেল। কিন্তু ভিএআর চেকে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচের শেষ অংশ। পূর্ণ সময়ের তিন মিনিট আগে অ্যালেসিও বারাল্লার দারুণ হেডার গ্লাভসবন্দী করেন ব্রাজিল গোলকিপার। কিন্তু পাঁচ মিনিটের ইনজুরি টাইমেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম দুই শটে দুদলই সফল হয়। কিন্তু ব্রাজিল টানা তৃতীয় ও চতুর্থ শট মিস করলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতালি বিশ্বকাপের তৃতীয় স্থান লাভ করে।

এই শাখার আরও খবর

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au