সর্বশেষ

বিপিএলে রাজশাহীর সাথে চুক্তি সম্পুর্ণ করেছেন নাজমুল শান্ত

  • 3:39 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ নভেম্বর- ২০১২ সাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল, নাজমুল হোসেন শান্ত এতে খেলছেন ২০১৬ সাল থেকে। রাজশাহীর এই ক্রিকেটারের কখনও রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা হয়নি। সেটা ছিল তার কাছে আক্ষেপের মতো, সেই আক্ষেপ ফুরাচ্ছে আসন্ন আসর দিয়ে। সরাসরি চুক্তিতে রাজশাহী ওয়ারিয়র্সে নাম লিখিয়েছেন তিনি।

শান্ত বৃহস্পতিবার রাজশাহীর সঙ্গে চুক্তি করেছেন। বিষয়টি ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শান্ত এর আগে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলেছেন।

প্রথমবারের মতো নিজের শহরের দলে সুযোগ পেয়ে শান্ত বেজায় খুশি। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ, নাবিল গ্রুপকে। আমার ওপর আস্থা রাখার জন্য। মজার বিষয় হলো, বিপিএল এত বছর ধরে হচ্ছে, কিন্তু রাজশাহী টিমের হয়ে কখনও খেলার সুযোগ হয়নি। সাধারণত কখনও সিলেট, কখনও খুলনা, কখনও বরিশাল। সব সময় আক্ষেপের জায়গাটা ছিল, রাজশাহীর হয়ে কখনও খেলার সুযোগ হয়নি। খুবই খুশি, আলহামদুলিল্লাহ। এবার রাজশাহীর হয়ে খেলতে পারব।’

রাজশাহী সরাসরি সাইনিংয়ে প্রথম কিনেছিল তানজিদ হাসান তামিমকে। জাতীয় দলের এই ওপেনার গত বছর বিপিএল খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। ওই আসরে ৪৮৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন তিনি।

বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি দলকে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন দেশি ক্রিকেটার দলে ভেড়ানোর নিয়ম বেধে দিয়েছে। অর্থাৎ রাজশাহী সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটার কেনার কোটা পূরণ করে ফেলেছে। নিলাম থেকে তাদের দেশি ক্রিকেটার কিনতে হবে সর্বনিম্ন ১২ জন। সরাসরি চুক্তিতে তারা বিদেশি কিনতে পারবে সর্বোচ্চ ২ জন, নিলাম থেকে সর্বনিম্ন ২ জন।

এই শাখার আরও খবর

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au