বিশ্ব

বাবা জীবিত থাকার প্রমাণ চান ইমরানের ছেলে

  • 6:41 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
একটি পোস্টে কাশিম লেখেন, তার বাবা ৮৪৫ দিন ধরে কারাগারে। গত দেড় মাস ধরে তাঁকে কালকুঠুরিতে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে দেওয়া হয়নি। ছবিঃ এক্স

মেলবোর্ন, ২৮ নভেম্বর- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তিনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তার ছেলে কাশিম খান। আফগানিস্তানের একটি মিডিয়া প্রথম দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে হত্যা করা হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় জল্পনা, বিক্ষোভ আর রাজনৈতিক উত্তেজনা। এর মধ্যেই কাশিম প্রকাশ্যে বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন এবং তার মুক্তির দাবি তুলেছেন।

এক্সে একটি পোস্টে কাশিম লেখেন, তার বাবা ৮৪৫ দিন ধরে কারাগারে। গত দেড় মাস ধরে তাকে কালকুঠুরিতে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে দেওয়া হয়নি। কাশিম জানান, গত ছয় সপ্তাহ ধরে ইমরান খানকে ডেথ সেলে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার বোনেদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের দুই ছেলেরও বাবার সঙ্গে কোনওভাবে যোগাযোগ সম্ভব হয়নি। ফোন বা সাক্ষাৎ কিছুই নেই। বাবার অবস্থা কেমন, তা নিয়েও পরিবারকে কিছু জানানো হচ্ছে না।

কাশিমের অভিযোগ, ইমরান খানকে অন্ধকারে রাখা কোনও নিরাপত্তা প্রোটোকলের অংশ নয়। বরং তার স্বাস্থ্যের খবর গোপন রাখতেই ইচ্ছাকৃতভাবে এমন করা হচ্ছে। তিনি সরাসরি পাকিস্তান সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ী করেন। তার মতে, বাবাকে অমানবিক অবস্থায় রাখার বিষয়টি সরকারের নিয়ন্ত্রণেই ঘটছে।

কাশিম আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও চান। মানবাধিকার সংগঠনগুলোর কাছে আবেদন করেছেন যেন তারা পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপ নেয়। ইমরান খান সত্যিই বেঁচে আছেন কি না, সে বিষয়ে প্রমাণ চেয়েছেন তিনি। একই সঙ্গে বাবার সঙ্গে দেখা করার অনুমতি এবং তাকে ডেথ সেল থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে ইমরান খানের বোন আলিমা খানুমও অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরেই জেল কর্তৃপক্ষ বিভিন্নভাবে তাদের দেখা করতে বাধা দিচ্ছে। কখনও দেখা করতে দেওয়া হয়, কখনও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়েও ফেরত পাঠানো হয়। কখনও আবার পরিবারের কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না।

এদিকে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আদিয়ালা জেলের বাইরে পিটিআই কর্মীরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে জেল কর্তৃপক্ষ জানায়, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর ভিত্তিহীন।

সূত্রঃ টিভি নাইন বাংলা

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au