চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…
মেলবোর্ন, ২৯ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। কারা দফতরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত–উল ফরহাদ নিশ্চিত করেছেন যে আদালতের আদেশ পাওয়া মাত্রই মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অধ্যাপক কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয়, কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না। তার আইনজীবী শেখ আলী আহমেদ খোকন জানিয়েছিলেন, হাইকোর্টের আদেশের পর কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
মামলাটি করা হয় গত ২৯ আগস্ট শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলামের দায়ের করা অভিযোগে। একই মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ মোট ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। তাঁদের মধ্যে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম আগেই জামিন পেয়ে মুক্তি পান। সেই ধারাবাহিকতায় শুক্রবার মুক্তি পেলেন অধ্যাপক কার্জন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au