সর্বশেষ

শেখ মেহেদীর নতুন ঠিকানা চট্টগ্রাম

  • 4:47 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ নভেম্বর-টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা ডানহাতি অফস্পিনার শেখ মেহেদী। নিখুঁত লাইন-লেন্থ, নিয়ন্ত্রণ ও পরিমিত গতি দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন তিনি। করতে পারেন ব্যাটিংও। তার সঙ্গে সরাসরি চুক্তি হয়েছে চট্টগ্রাম রয়্যালসের।

ফেসবুকে এক বিবৃতিতে মেহেদীকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে চট্টগ্রাম। সবশেষ তিন আসর তিনি খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, তার আগে খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের হয়ে। বিপিএলে ৮৮ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৭৩ উইকেট, রান করেছেন ৯১৫।

চট্টগ্রাম এর আগে দলে ভিড়িয়েছে তানভীর ইসলামকে। বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি দলকে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ও বিদেশি কেনার নিয়ম বেধে দিয়েছে। অর্থাৎ সরাসরি চুক্তিতে চট্টগ্রামের দেশি কেনার কোনা পূরণ হয়েছে। তারা একমাত্র বিদেশি কিনেছে আবরার আহমেদকে। আরও একজনকে কেনার সুযোগ রয়েছে। বাকি প্লেয়ারদের কিনতে যেতে হবে নিলাম টেবিলে।

৩০ নভেম্বর নিলাম থেকে দেশি ক্রিকেটার কিনতে হবে অন্তত ১২ জন, বিদেশি ২। নিলামে দেশি ক্রিকেটার ছিলেন ১৬৬ জন, বিদেশি ২৫০। অবশ্য অনেকেই সরাসরি চুক্তিতে দল খুঁজে নিচ্ছেন।

গভর্নিং কাউন্সিল গতকাল জানিয়েছিল, সিলেটে বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, ফাইনাল ২৩ জানুয়ারি। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই আসরকে সামনে রেখে চট্টগ্রাম কোচিং স্টাফের একজন সদস্যও ঠিক করে ফেলেছে। দলটির মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।

এই শাখার আরও খবর

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au