সর্বশেষ

হকি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু আজ

  • 4:58 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ নভেম্বর-ভারতের চেন্নাইয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। এদিন বাংলাদেশের খেলা ছিল না। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শক্তিশালী অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

সত্তর-আশির দশকে ফুটবলের পরই ছিল হকির জনপ্রিয়তা। সেই হকি এখন কালের বিবর্তনে অনেকটাই আলোচনার বাইরে। আন্তর্জাতিক অঙ্গনে হকির অনেক সম্ভাবনা-সুযোগ থাকলেও নানা সংকটে আলোর মুখ দেখেনি। অ-২১ দল গত বছর ওমানে যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত করায় বয়সভিত্তিক এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আগামীকাল বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ হকির।

বাংলাদেশে এখন ফেডারেশন অ্যাসোসিয়েশনের সংখ্যা ৫২। এর মধ্যে বিশ্বকাপে খেলতে পেরেছে মাত্র কয়েকটি খেলাই। আশির দশক থেকে দাবা বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এরপর ক্রিকেট, ব্রিজ, ক্যারম, রোলবল, কাবাডি, আরচ্যারি ও শ্যুটিংয়ে বিশ্বকাপে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাঁতার ও অ্যাথলেটিক্সের মতো জনপ্রিয় ডিসিপ্লিনে বিশ্বকাপ নেই, তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ক্রীড়াবিদরা নিয়মিতই অংশগ্রহণ করে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার। তিনি ভারত থেকে বলেন, ‘খেলোয়াড়রা ম্যাচের জন্য প্রস্তুত। ছেলেরা খুব আশাবাদী, তাদের আত্মবিশ্বাসটা আছে।’ অস্ট্রেলিয়া হকির অন্যতম শক্তিশালী একটি দল। তাই তাদের বিপক্ষে বাংলাদেশ দলের প্রত্যাশা মূলত প্রতিদ্বন্দ্বিতা করা, ‘অস্ট্রেলিয়া বিশ্ব হকির একটা পাওয়ার হাউজ। প্রতিপক্ষের কৌশল নিয়ে ভিডিও অ্যানালাইসিস করা হয়েছে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ প্রত্যাশা করছি।’

আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ। খেলার আগের দিনটি অন্য সব দিনের চেয়ে আলাদা। আজকের দিনে খেলোয়াড়দের রুটিন নিয়ে ম্যানেজার রিয়াজ বলেন, ‘ ছেলেরা বিচে ফিজিক্যাল ট্রেনিং করছে একটু। তারপর বিকেলে কোচ-খেলোয়াড়দের সঙ্গে মিটিং করেছেন প্রায় দুই ঘণ্টা। তারপর সবাই মাঠে খেলা দেখতে দেখলাম ওমান এবং সুইজারল্যান্ডের।’

এই শাখার আরও খবর

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au