সর্বশেষ

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

  • 12:48 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৭৬ জন। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।

টানা এক সপ্তাহের ভারী বর্ষণে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অন্তত ৭৮ হাজার মানুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে নিতে হয়েছে। বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও যোগাযোগব্যবস্থার বড় অংশ ভেঙে পড়েছে। বহু এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন।

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করার পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অনুরাধাপুরায় ২৪ ঘণ্টার অভিযানে এক জার্মান নাগরিকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করা হয়েছে। অনেক এলাকার সড়ক ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ছবিঃ সংগৃহীত

ক্ষতিগ্রস্ত বদুল্লা, ক্যান্ডি ও মধ্যাঞ্চলের গ্রামগুলোতে খাবার ও পরিষ্কার পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, অনেকেই মন্দিরে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ ঘরে আটকা রয়েছেন। ভূমিধসের কারণে বেশ কিছু অঞ্চল সম্পূর্ণ বিচ্ছিন্ন।

ঝড়টি শনিবার শ্রীলঙ্কা ছেড়ে ভারতের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে চেন্নাই বিমানবন্দর ৫০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। ভারত ইতোমধ্যে দু’টি বিমানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে এবং কলম্বোতে অবস্থানরত একটি যুদ্ধজাহাজ নিজেদের রেশন ক্ষতিগ্রস্তদের দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন।

২০১৭ সালের পর এটিই শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ দুর্যোগ। ২০০৩ সালের বন্যার পর এ ধরনের বিপর্যয় আর দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au