শিক্ষা

জানুয়ারির শুরুতেই সব বই পাবে শিক্ষার্থীরা: উপদেষ্টা বিধান রঞ্জন

  • 4:09 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: আজকের পত্রিকা

মেলবোর্ন, ৩০ নভেম্বর- আগামী শিক্ষাবর্ষ শুরুর দিনেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ২০২৬ সালের জানুয়ারির শুরুতেই সব বই বিতরণ করা হবে এবং এরই মধ্যে বড় একটি অংশ জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে অবকাঠামো উন্নয়নবিষয়ক একটি সেমিনার শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য তাঁদের আর্থিক অবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে। তিনি বলেন, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

তিনি আরও জানান, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হবে, সেগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

পরে জেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা। পিইডিপি–৪ এবং চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিইডিপি–৪–এর অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক আজাদসহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au