লিড নিউজ

ফিরতে চাইলে একদিনেই পাস দেওয়া হবে তারেক রহমানকে: পররাষ্ট্র উপদেষ্টা

  • 1:36 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,১ ডিসেম্বর– বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই বিশেষ ভ্রমণ নথি বা ওয়ান টাইম পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ঢাকায় ডিক্যাব টকে তিনি বলেন, নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ বা বাতিল পাসপোর্টধারী কেউ দেশে ফিরতে চাইলে এই বিশেষ পাস দিয়ে ফিরতে পারেন।

তৌহিদ হোসেন জানান, “যদি তিনি আজ জানান যে ফিরতে চান, আমরা আগামীকালই ওয়ান টাইম পাস দিতে পারব। এতে কোনো বাধা নেই।” তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিষিদ্ধ নয়।

লন্ডনে মা ও ছেলের দেখা হয় সাত বছর। এ বছর ৮ জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে বিমানবন্দরে মাকে নিতে আসেন তারেক রহমান।ছবিঃ সংগৃহীত

এ বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার মধ্যে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। শনিবার এক ফেইসবুক পোস্টে তারেক রহমান বলেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’। বিষয়টি নিয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি কোনো দেশও বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফিরতে বাধা দিতে পারে না। তিনি বলেন, “একটি স্বাধীন দেশের নাগরিক তার দেশে ফিরতে পারবেন না, এটি স্বাভাবিক নয়।”

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে তিনি বলেন, মেডিকেল বোর্ড অনুমতি দিলে এবং দল প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সরকার সহযোগিতা করবে। তবে বর্তমানে তার অবস্থা বিদেশে নেওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন। পরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় ২৩ নভেম্বর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি নেতাদের দাবি, তার অবস্থা এখনো সংকটপূর্ণ এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই আলোচনা চলছে। এবার মায়ের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সে আলোচনা আরও ঘন হয়েছে।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au