সর্বশেষ

সিলেট নয় ঢাকা থেকে শুরু হবে বিপিএলের আসর

  • 2:07 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর- বিপিএলের ১২তম আসর সামনে রেখে ফিরেছে নিলাম পদ্ধতি। নিলামে বাজিমাত করেছেন নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও লিটন দাসরা। নতুনত্ব আনতে এবারের বিপিএল পর্ব সিলেট দিয়ে শুরু হওয়ার পরিকল্পনা ছিল বিসিবির।

কিন্তু এদিন বিসিবি সূত্রে জানা গেছে, সিলেট নয় ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বিপিএল। ২৬ ডিসেম্বর থেকে ছয় দলের বিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির। ওই সময় সিলেটে আবাসন সংকট থাকায় ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু করতে যাচ্ছে বোর্ড।

বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ওটিএন বাংলাকে জানান, সিলেটে চিকিৎসকদের একটি সম্মেলন আছে বলে জেনেছেন তারা। যে কারণে ওই সময় হোটেলে প্রয়োজনীয় রুম ফাঁকা ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা পাচ্ছেন না তারা। ঢাকাতেই তাই শুরু হবে বিপিএলের প্রথম পর্ব।

বিসিবি পরিকল্পনা নিয়েছে যে, বিপিএলের প্রথম পর্বে ৪দিন ঢাকাতে ম্যাচ হবে। এরপর সিলেটে যাবে বিপিএল। সেখানে পাঁচদিন বিপিএল আয়োজনের পরিকল্পনা বোর্ডের। ঢাকা ও সিলেটের পর বিপিএল যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে বিপিএল থাকবে ৬ দিন। ঢাকা পর্বে ফিরবে এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে। ঢাকাতে ফাইনাল দিয়ে শেষ হবে প্রায় এক মাসের টুর্নামেন্ট।

ঢাকা থেকে সিলেটে, আবার সিলেট থেকে চট্টগ্রাম হয়ে বিপিএল ঢাকা ফেরার পর্যায়ে ক্রিকেটারদের ভ্রমণক্লান্তি ও প্রয়োজনীয় অনুশীলনের জন্য মাঝখানে বিরতি থাকবে। এর আগে ২০১৭ সালে সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএল।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au