সর্বশেষ

হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার কারণ জানালেন ভারতের নারী ক্রিকেটার জেমিমা

  • 2:42 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর-নারী বিশ্বকাপ ২০২৫–এর সেই রোমাঞ্চকর সেমিফাইনাল ভারতের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। অসাধারণ এক রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড চেজের নায়িকা জেমিমা রদ্রিগেজ মাঠে যেমন ঝড় তুলেছিলেন, ম্যাচের পর ঠিক তেমনই ঝড় বয়ে গিয়েছিল তার মোবাইলে—এতটাই যে, শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপই আনইনস্টল করে দিতে হয়েছিল।

ভারতের টপ অর্ডার ব্যাটার জেমাইমাহ সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, সেমিফাইনালের ১২৭ রানের অপরাজিত ইনিংসের পর চারদিক থেকে এত ফোনকল ও বার্তা আসছিল যে তা সামলানোই কঠিন হয়ে যাচ্ছিল তাঁর জন্য।

তিনি বলেন, “সেমিফাইনালের পর আমার ফোন থামছেই না। কোথা থেকে যে সবাই নম্বর পেল! একসময় দেখলাম—হাজারের মতো হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে আছে। ম্যাচের আবেগ, সামনে ফাইনালের প্রস্তুতি—সব মিলিয়ে মাথায় চাপ বেড়ে যাচ্ছিল। তাই হোয়াটসঅ্যাপ আনইনস্টল করি।”

জেমিমা জানান, মাত্র কয়েকজন ঘনিষ্ঠজনকে জানিয়ে দেন যে তাঁরা চাইলে সাধারণ মেসেজ বা ফোনে যোগাযোগ করবেন। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত তিনি পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন। “ফাইনাল না হওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপে ফিরিনি,” বলেন তিনি।

ফাইনালে ব্যাট হাতে ভালো করতে না পারলেও ভারতের প্রথম নারী বিশ্বকাপ জয়ের মুহূর্তের পরই তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরে দেখেন—পুরো টাইমলাইন ভরা তাঁর সেমিফাইনাল ইনিংস আর ভারতের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে।

“এখনও মাঝেমধ্যে স্ক্রল করতে করতে হঠাৎ নিজেদের ভিডিও দেখে চমকে উঠি,” হাসতে হাসতে বললেন জেমাইমাহ।

সম্প্রতি ব্রিসবেন হিটের হয়ে উইমেনস বিগ ব্যাশ লিগের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি মান্ধানাকে পাশে থাকার জন্যই এই বিরতি নিয়েছেন বলে জানিয়েছেন জেমিমা। জানুয়ারি ৯ থেকে শুরু হতে যাওয়া উইমেনস প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) তাকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

ভারতের নারী ক্রিকেটে নতুন যুগের সূচনার পেছনে অন্যতম নীরব নায়ক হিসেবে জেমাইমাহের সেমিফাইনালের সেই ইনিংসকে মনে রাখবে ক্রিকেটবিশ্ব।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au