সর্বশেষ

বিপিএলের এবারের আসরে দল পাননি যারা?

  • 2:46 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর-শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার যেমন নিলামে দল পেয়েছেন তেমনি অনেক ক্রিকেটারই রয়েছেন যারা টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ কার্যকরী হলেও দল পায়নি বিপিএলে।

নিলামে বেছা-কেনা হয়েছে ৮৮ জন ক্রিকেটার। নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন ২৩ জন। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন ১২ জন স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার কেনার নিয়ম বেধে দেয়। নিলামে স্থানীয় ও বিদেশি মিলিয়ে ক্রিকেটার ছিলেন প্রায় চারশর মতো। তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য অনেকেই দল পাননি।

দল না পাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে-আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, চারিথ আসালঙ্কা, মাথিশা পাথিরানা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারস, চামিকা করুনারত্নে, দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ, সালমান আলী আগা, শোয়েব মালিক ও পিযূষ চাওলারা।

বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত ৩ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে ঢাকা ক্যাপিটালস, নিলাম থেকে একমাত্র তারাই তিনজন বিদেশি ক্রিকেটার কিনেছে।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au