সর্বশেষ

জোড়া গোল করে ইতিহাসে নাম লেখালেন লাউতারো মার্টিনেজ

  • 2:51 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর-সিরি ‘আ’তে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে ইন্টার মিলানের জন্য ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হারের পর পিসার বিপক্ষেও পয়েন্ট হারাতে বসেছিল ইন্টার। তবে ত্রাণকর্তা হিসেবে হাজির হন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তার জোড়া গোলে জয় পায় নেরাজ্জুরিরা।

ম্যাচের ৬৯ মিনিটে দারুণ প্লেসমেন্টে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ। এরপর ৮৩ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন। এই ম্যাচটি তার জন্য ছিল বিশেষ কিছু। সিরি ‘আ’তে এটি ছিল তার ২৫০তম ম্যাচ। পাশাপাশি, ইতালিয়ান শীর্ষ লিগে মোট ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো ফুটবলারের পক্ষে গড়া সম্ভব হয়নি।

ইন্টার মিলানের হয়ে লাউতারোর মোট ৩৫২ ম্যাচে ১৬৩ গোল। এই জোড়া গোলের ফলে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সান্দ্রো মাজ্জোলাকে পেছনে ফেললেন। আর আলেসান্দ্রো বোনিনসেগনারের (১৭১ গোল) রেকর্ড ভাঙতে তার আর মাত্র ৯ গোল বাকি। ক্লাবের সর্বাধিক গোলের রেকর্ড জিউসেপে মেয়াজার। তার গোলসংখ্যা ২৮৪।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লাওতারো করেছেন ১০টি গোল। সিরি ‘আ’তে ১৩ ম্যাচে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলা এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮।
গোল ব্যবধানের কারণে শীর্ষে রয়েছে রোজোনেরিরা। তবে ছয় নম্বরে থাকা কোমোর সঙ্গে মাত্র ৪ পয়েন্টের ব্যবধান থাকায় লিগের উত্তেজনা আরও বেড়েছে।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au