লিড নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন, উৎপত্তিস্থল মিয়ানমার ফালাম

  • 1:45 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে, প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

রাজধানী ঢাকার পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ থেকেও কাঁপুনি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। তাদের তথ্য অনুযায়ী, প্রভাব পড়েছে মিয়ানমার, ভারতের উত্তরপূর্বাঞ্চল এবং বাংলাদেশের কয়েকটি বিভাগে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত মিয়ানমার দুটি টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত। ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষ এলাকায় থাকা দেশটি দীর্ঘদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

‘সাইগং ফল্ট’ নামে পরিচিত বিশাল প্লেট-সীমানাটি মান্দালয় থেকে ইয়াঙ্গুন পর্যন্ত বিস্তৃত, যা লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে।

চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এর প্রভাব পড়েছিল বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া ও চীন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলেন, দুই দশকে দেশটিতে এত শক্তিশালী ভূমিকম্পের আর কোনো উদাহরণ নেই।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au