মেলবোর্ন ৩ ডিসেম্বর-ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আজারবাইজানের সাথে লাল সবুজের বাঘিনীদের হার ২-১ গোলের।
ট্রাইনেশন সিরিজের দ্বিতীয় ম্যাচেও শেষ হাসি হাসতে পারলো না বাংলাদেশ। পিছিয়ে পড়েও সমতায় ফিরে শেষ মূহুর্তের গোলে হারের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হলো পিটার বাটলারের দলের।
ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের শুরুতেই আজারবাইজানের অধিনায়ক জেফারজাদার স্কোরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল করে মৃত মাকে উৎসর্গ করেন। পিছিয়ে পড়ে হতাশায় ডোবে বাংলার নারীরা।
এরপরেই গোলের সহজ সুযোগ হারায় আফিঈদা খন্দকারের দল। তবে ম্যাচের ৩৪ মিনিটে গ্যালারিতে থাকা কয়েক হাজার দর্শককে আনন্দে ভাসান মারিয়া মান্ডা। লাইসেন্স পায় পিটার বাটলারের হাইলান ডিফেন্স তত্ব।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ৮২ মিনিট পর্যন্ত আক্রমন পাল্টা আক্রমনে জমে ওঠে ম্যাচ। মাঠের দর্শকরাও উৎসাহ দিতে থাকে লাল সবুজের নারীদের।
তবে বিপত্তি ঘটে ম্যাচের ৮৪ মিনিটে। হাইলাইন ডিফেন্সের কুফল ভোগ করে বাংলাদেশ। আজারবাইজানের ইয়াসরার স্কোর করে এগিয়ে নেন দলকে।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। অতিরিক্ত সময় সুযোগ তৈরি করেও তা কাজে আসেনি কেননা প্রতিপক্ষের রক্ষণ ভেঙ্গে বল জালে জড়াতে পারেননি বাংলাদেশের নারীরা। ফলে ট্রাইনেশন সিরিজে হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশের।