সর্বশেষ

সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএলের আসর

  • 6:00 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-সিলেট কি পারবে আবারও বিপিএলের উৎসবের কেন্দ্রবিন্দু হতে? আবাসন সংকট থেকে সূচি–বদলের আলোচনা—সব জট কাটিয়ে অবশেষে পরিষ্কার, জমজমাট আয়োজনে ২৬ ডিসেম্বরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, আর খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক মাসব্যাপী উত্তেজনার দরজা।

আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস। পরদিন মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স, দুপুর ১টায়। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মাঝে দুই দিন করে বিরতি। এরপর দ্বিতীয় পর্ব ঘুরে যাবে বন্দরনগরী চট্টগ্রামে—৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পর্দা নামবে বিপিএল–১২–এর।

সূচি প্রকাশের আগেই শোনা যাচ্ছিল, সিলেটে হোটেল সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু হতে পারে। তবে শেষ পর্যন্ত সংকট কাটিয়ে উঠেছে আয়োজকরা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, “হোটেলে রুম পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই ঢাকা পর্ব দিয়ে শুরু করার ভাবনা ছিল। কিন্তু সিলেটের হোটেল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করায় সিলেট পর্ব দিয়েই বিপিএল শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।”

২০১৭ সালের পর এই প্রথমবার সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর।

এখন অপেক্ষা—২৬ ডিসেম্বর, যখন আবারও আলোর ঝলকানি, গ্যালারির গর্জন আর ব্যাট–বল লড়াইয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au