বিনোদন

বাবা হওয়ার অনুভূতি নিয়ে আবেগঘন বার্তা সিদ্ধার্থ মালহোত্রার

  • 3:42 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- বলিউডের রূপকথার জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি—তাদের প্রেম, বিয়ে, সবই যেন ছিল স্বপ্নের মতো। আর এবার সেই স্বপ্নে নতুন আলো ছড়িয়েছে কন্যাসন্তানের আগমনে। এই খুশির পরই বদলে গেছে তাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। নতুন বাবা-মা হিসেবে দায়িত্ব, আনন্দ, অজানা ভয় আর অপরিসীম ভালোবাসায় ভরপুর তাদের জীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই নতুন যাত্রার নানা অনুভূতি শেয়ার করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা—যেখানে উঁকি দেয় ঘুমহীন রাতের ক্লান্তি, ছোট্ট মেয়ের হাত ধরা মুহূর্তের বিস্ময়, আর বাবা-মা হওয়ার সীমাহীন গর্বের গল্প।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এই দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা নাকি তারা টেরই পাচ্ছেন না। মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড-কিয়ারা।

বাবা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘একটা ছোট্ট প্রাণ, যে কি না এখনো কথা বলতে শেখেনি। তার সামনে এলেই আমরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।’

আমরা কথা হারিয়ে ফেলি। জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনই অত্যন্ত খুশি।’ এই পরিবর্তন একান্ত আপন করে নিয়ে বাঁচতে চান এ তারকাজুটি।

সিদ্ধার্থ আরও বলেন, ‘আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই। কিয়ারা যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে, তাকে আমার কুর্নিশ ।’

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au