ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৩ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে গেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকায় নামেন এবং কিছুক্ষণ পরই হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার সার্বিক চিকিৎসায় আরও বিস্তৃত মূল্যায়ন প্রয়োজন। মেডিকেল বোর্ডের পরামর্শে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে জটিল চিকিৎসায় আন্তর্জাতিক পরামর্শ কাজে লাগানো যায়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি চিকিৎসকদের যুক্ত হওয়ায় চিকিৎসা পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। এরই মধ্যে মেডিকেল বোর্ড প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য তাদের সঙ্গে শেয়ার করেছে, যাতে শুরু থেকেই সমন্বিতভাবে চিকিৎসার পথ নির্ধারণ করা যায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au