বাংলাদেশ

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দিলেন বিএনপি নেতা

  • 3:30 pm - October 28, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
ইউপি সদস্যকে এলোপাথাড়ি মারধর করেন বিএনপি নেতা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য।

অভিযুক্ত সিরাজুল ইসলাম তোতা (৫৬) রায়গঞ্জ থানা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ওসমান আলীর ছেলে। ভুক্তভোগী সরোয়ার হোসেন আকন্দ (৫১) সোনাখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এক লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দে একটি কালভার্ট নির্মাণ করেন ইউপি সদস্য সরোয়ার হোসেন। অভিযোগ, প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা তোতা। ওই টাকা দিতে অস্বীকার করায় সোমবার বিকেল পৌনে ৪টার দিকে চেয়ারম্যানের কক্ষে গিয়ে সরোয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গালিগালাজে নিষেধ করলে তোতা ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি সরোয়ারকে কিল-ঘুষি মারেন এবং এলোপাতাড়ি পেটান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রক্ষা পেলেও তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ গণমাধ্যমকে বলেন, নিজের টাকা খরচ করে তিনি কালভার্ট নির্মাণের কাজ শেষ করেছেন। কিন্তু বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিল পাচ্ছেন না। পরিষদের সচিব চেক প্রস্তুত করে রেখেছেন। তবে ৫০ হাজার টাকা না দেওয়া পর্যন্ত তাঁকে চেক না দিতে বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সরোয়ার।

অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম তোতা বলেন, ইউপি সদস্যের সঙ্গে পরিষদে যে ঘটনা ঘটেছে, তা সমাধানের দায়িত্ব স্থানীয় বিএনপি নেতারা নিয়েছেন। বিষয়টি সমাধান হয়ে যাবে।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাঁর সামনেই ঘটেছে। বিষয়টি দুঃখজনক।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, পরিষদের ঘটনা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

হুথিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা?

ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের…

বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগের সম্ভাবনা, প্রত্যাশা দুই লাখ কর্মসংস্থানের

টোকিও, ২৮ অক্টোবর: আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এসব বিনিয়োগের মাধ্যমে…

সৌদিকে সামরিক সহায়তার মিসরীয় সিদ্ধান্ত ‘যুদ্ধ ঘোষণা’: হুতিদের দাবি

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিসরের পার্লামেন্টের অনুমোদনকে ইয়েমেনের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছে ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (২৭ অক্টোবর) টেলিগ্রামে…

হুথি হামলার আশঙ্কায় সৌদি আরবে আরও সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান

ইয়েমেনের হুথি গোষ্ঠীর কাছ থেকে সম্ভাব্য হামলার হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে সামরিক সহায়তা বাড়িয়েছে পাকিস্তান। দেশটিতে নতুন করে সেনাসদস্য, ক্ষেপণাস্ত্র, রকেট, আকাশ…

রাজধানীতে যুবদল নেতার ঘাড়ে চাপাতি দিয়ে কোপ, ঢামেকের আইসিইউতে ভর্তি

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর…

এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। ওই দিন বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au