সর্বশেষ

বিপিএলে নোয়াখালীর ডেরায় মোহাম্মদ নবী

  • 5:19 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-বিপিএলের ১২তম আসর শুরুর আগে দলবদলের আলোচনায় সবচেয়ে নীরব দলগুলোর একটি ছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিলামের পর তারা যে ‘লুকানো তুরুপের তাস’ ধরে রেখেছিল, সেটিই এখন সবচেয়ে বড় চমক—অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে ভেড়াল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

সামাজিক মাধ্যমে নবী–চুক্তির খবর নিশ্চিত করে নোয়াখালী। একই সঙ্গে জানায়, শ্রীলঙ্কার ব্যাটার আভিস্কা ফার্নান্দোকেও স্কোয়াডে যুক্ত করা হচ্ছে। আরেকদিকে, সিলেট টাইটান্স জানায় তারা দলে নিচ্ছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে।

২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই নিজেদের আক্রমণাত্মক ইচ্ছে স্পষ্ট করেছিল—চুক্তিবদ্ধ করে কুশল মেন্ডিস আর জনসন চার্লসকে। ৩০ নভেম্বরের নিলামে দলে যোগ হয় দুজন পাকিস্তানি—ইহসানউল্লাহ খান ও হায়দার আলী।

এবার নিলামের পর নবী ও আভিস্কার সংযোজন তাদের স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

নবী বিপিএলের পরিচিত মুখ। ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা, গত আসরে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হওয়া—সব মিলিয়ে এবারে নোয়াখালীর উপর তার প্রভাব হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

হঠাৎ উইকেট নিয়ে নেওয়া, পাওয়ার-হিটিং দিয়ে রান চাপ তোলা—নবীর এই দ্বৈত ভূমিকা তাকে নোয়াখালীর সবচেয়ে মূল্যবান বিদেশিদের একজন করে তুলেছে।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au