সর্বশেষ

হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল

  • 5:23 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্য নজর কেড়েছেন। একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে একশর আগেই পাকিস্তানকে আটকে দিয়েছিল তারা। কিন্তু সেই রানও তাড়া করতে পারল না ব্যাটাররা। ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ।

কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

৮৯ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের ওভারে আউট হয়েছেন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক খেয়েছেন মাইমুনা নাহার স্বর্ণা মণি। পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিং রুমের পথে হাঁটেন ফারজানা ইয়াসমিন মেধা।

তাতে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের বিপদে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল। তবে ৩৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি।

পরবর্তীতে সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতেই ৭৫ রানে অল আউট হয় স্বাগতিকরা।

পাকিস্তানের মেয়েদের হয়ে শাহার বানু তিনটি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নিয়েছেন দুইটি করে উইকেট।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au