বাংলাদেশ

ভোরের ভূমিকম্পে আবার কাঁপল রাজধানী

  • 2:21 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- রাজধানী ঢাকায় বৃহস্পতিবার ভোরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ১৫ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন টের পান বিভিন্ন এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর শিবপুর। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে, আর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর–উত্তরপূর্ব দিকে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে।

ভোরে হওয়ায় অনেকেই প্রথমে বুঝে উঠতে পারেননি, তবে যারা জেগে ছিলেন তারা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর দুই দিন আগে সোমবার রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়া এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। টানা কয়েক দিনের ব্যবধানে একাধিক ভূমিকম্প বিশেষজ্ঞদের আবারও ভূমিকম্প প্রস্তুতি ও ভবনঝুঁকি নিয়ে সতর্কতার পরামর্শ নতুন করে সামনে এনেছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au