বিনোদন

পূজার দৃশ্য নিয়ে ব্যঙ্গ, আইনি জটিলতায় রণবীর সিং

  • 3:19 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- মুক্তির আগে আবারও আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা রণবীর সিং। অভিযোগ করা হয়েছে, তিনি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ছবির একটি পুজার দৃশ্য নিয়ে সমালোচনা বা ব্যঙ্গ করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সম্ভাবনা তৈরি করেছে।

বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, অভিনেতা মঞ্চে দেবতাকে নিয়ে হাস্যরসাত্মক এবং আপত্তিকর মন্তব্য করেছেন। হিন্দু জনজাগৃতি সমিতিও এই ঘটনায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

রণবীর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমার উদ্দেশ্য ছিল ছবিতে ঋষভ শেট্টির অসাধারণ অভিনয়কে তুলে ধরা। আমি জানি সেই বিশেষ দৃশ্যটি এডিট করতে কতটা পরিশ্রম হয়েছে এবং তাঁর অভিনয়ের জন্য আমি একজন বিশাল ভক্ত হয়ে উঠেছি। আমি সবসময় দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে সম্মান করি। যদি আমার কারণে কারও অনুভূতিতে আঘাত পৌঁছায়, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au