সর্বশেষ

ব্যাংক খাতে একদল সরে গেলে আরেকদল সক্রিয় হচ্ছে: গভর্নর

  • 6:53 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থনীতিতে চাঁদাবাজির একটি চক্র দুর্বল হলেও আরেকটি চক্র আবার সেই জায়গা দখল করছে।

তিনি মনে করেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিডিএ এবং ইউএনডিপির যৌথ আয়োজিত বিনিয়োগ পরিবেশ বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, খেলাপি ঋণ আদায়কে কার্যকর করতে অর্থ ঋণ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। তার ভাষায়, ব্যাংক খাতের সংকট কাটাতে প্রায় ৭০ হাজার কোটি টাকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের নিচে নামবে। তিনি বলেন, রিজার্ভ বাড়ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে নয়, দেশের নিজস্ব নীতি ও ব্যবস্থাপনার কারণে। পাশাপাশি তিনি জানান, বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামতে পারে।

তিনি আরও বলেন, দেশের যে সব প্রতিষ্ঠান মানুষকে কাজ দিচ্ছে তারা জাতীয় সম্পদ। কোনো ব্যক্তির অপরাধ বা দুর্নীতির কারণে প্রতিষ্ঠান বন্ধ করা যায় না। তবে যেই ব্যক্তি আইনের বাইরে গিয়ে অনিয়ম করবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এটিই বাংলাদেশ ব্যাংকের নীতি।

গভর্নর জানান, প্রস্তাবিত অর্থ ঋণ আইনের মাধ্যমে মোট ৭০ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের বাজেট থেকে জোগান দেওয়ার কথা ভাবা হচ্ছে।

দেশে অনেক ছোট বা দুর্বল ব্যাংক থাকলেও আন্তর্জাতিক মানের ব্যাংকের ঘাটতির কথা উল্লেখ করেন তিনি। তার মতে, দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করলে ব্র্যাক ব্যাংক আগামী ১০ থেকে ১৫ বছরে আন্তর্জাতিক মান অর্জন করতে পারে, যদিও এটি আগামী ২০ বছরের কম সময়ে সম্ভব নয়।

এই শাখার আরও খবর

প্রতিদিন ৫ থেকে ৭ হাজার গ্রেপ্তারের অভিযোগ শেখ হাসিনার

বাংলাদেশে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে…

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামকে আটকের ঘটনা ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় দায়িত্ব থেকে…

বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র, সহায়তা পাননি স্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার, ২৭ অক্টোবর আদালতে এ অভিযোগপত্র…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ভারত-বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তিন দশকের এই চুক্তি নবায়নের আগে পানির ন্যায্য বণ্টন…

হুথিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা?

ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের…

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au