শিক্ষা

লক্ষ্মীপুরে আন্দোলনকারী ৭ শিক্ষককে শোকজ

  • 7:50 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- লক্ষ্মীপুরের রামগঞ্জে সহকারী শিক্ষকদের আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসীর সই করা আলাদা চিঠি শিক্ষকদের হাতে পৌঁছে দেওয়া হয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দেশব্যাপী সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। রামগঞ্জের শোকজপ্রাপ্ত সাত শিক্ষকও এই কর্মসূচির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে আছেন নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, প্রিয়াংকা রাণী ভৌমিক, ফেরদৌসি বেগম, জয়পুরা এসআরএমএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকবুল হোসেন, সহকারী শিক্ষক নুরুন নাহার, মেহেদী হাসান ফরিদ ও মর্জিনা আক্তার।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, আবুল বাশার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রেস ব্রিফিং করেন। এটি সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থী। জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মুকবুল হোসেন, নুরুন নাহার, মেহেদী হাসান ফরিদ ও মর্জিনা আক্তারকে শোকজ করা হয়। একইভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনকালে কর্মস্থলে না থাকায় প্রিয়াংকা রাণী ভৌমিক ও ফেরদৌসি বেগমকেও নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, পরীক্ষা বর্জন করায় কোমলমতি শিশুদের শিক্ষা ব্যাহত হয়েছে এবং তাদের পড়াশোনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফেসবুক ব্যবহারে সরকারি নির্দেশনা অমান্য করাও গুরুতর অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়।

দুইজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নোটিশ হাতে পাওয়ার পর নিয়ম অনুযায়ী জবাব দেবেন।

রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী জানান, দায়িত্ব পালনে অবহেলা ও সরকারি নির্দেশ অমান্যের কারণে শিক্ষকদের শোকজ করা হয়েছে। তারা কেন শাস্তিমূলক সুপারিশের মুখোমুখি হবেন না, তা ব্যাখ্যা করে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক টানা কর্মবিরতিতে রয়েছেন। গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচি ১ ডিসেম্বর থেকে আরও বিস্তৃত হয়ে ৩ ডিসেম্বর থেকে সম্পূর্ণ কর্মবিরতিতে রূপ নেয়।

এই শাখার আরও খবর

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au