সর্বশেষ

আবারো রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

  • 9:53 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। তবে এখনো তার জৌলুস রয়ে গিয়েছে। এবারের বিপিএলে ৬ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ইতিমধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।

নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট টাইটান্স। নিলাম শেষে দলগুলোর স্কোয়াড অনেকটা চূড়ান্ত হলেও অধিনায়কদের নাম এখনো প্রকাশ করেনি। তবে বিশ্বস্ত সূত্রে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত হয়েছে কয়েকটি দলের নেতৃত্বে কারা থাকবেন তাদের নাম।

রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্বে যথারীতি থাকবেন নুরুল হাসান সোহান। যদিও সহ-অধিনায়ক কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। অন্যদিকে নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে সৌম্য সরকারকে! যদিও এখনো এটি চূড়ান্ত নয়।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ নেওয়াজকে! সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে জাকির হাসানকে।

এদিকে চট্টগ্রাম রয়েলসের নেতৃত্ব চূড়ান্ত না হলেও শেখ মেহেদী হাসান এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে মেহেদীকে দায়িত্ব দিলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু ঠিক থাকলে টাইগার এই পেসার পাবেন ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au