সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন সৈকত

  • 9:57 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আরও একবার ইতিহাস গড়লেন। প্রথমবারের মতো কোনো অ্যাশেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি—যা বাংলাদেশি হিসেবে একেবারেই প্রথম অর্জন।

ব্রিসবেনে চলমান দিবারাত্রির পিঙ্ক বল টেস্টে মাঠে দাঁড়িয়েছেন সৈকত। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নিতিন মেনন।

এর আগে এবারের অ্যাশেজের পার্থ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন সৈকত। ওই ম্যাচেই জেমি স্মিথকে কেন্দ্র করে এক বিতর্ক সৃষ্টি হয়েছিল। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার সৈকত—যা মাঠের আম্পায়ার নিতিন মেননের ‘নট আউট’ সিদ্ধান্তকে পাল্টে দেয়। ডিআরএসে বল ব্যাট ছাড়িয়ে যাওয়ার পর স্নিকোমিটারে স্পাইক দেখা যাওয়ায় তিনি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত বদল করেন। তবে ওই সিদ্ধান্তে গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকদের তীব্র প্রতিবাদ দেখা যায়।

সব বিতর্ককে পেছনে ফেলে এবার ব্রিসবেনে আরও বড় দায়িত্ব পালন করছেন সৈকত। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার জন্য আরেকটি মাইলফলক।

২০২৪ সালে তিনি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au