সর্বশেষ

টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন হার্দিক পান্ডিয়া

  • 10:04 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে ফিরলেন হার্দিক পান্ডিয়া। দুই মাস চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি।

কলকাতা টেস্টে ঘাড়ের চোটে মাঝপথে বাদ পড়ে যাওয়া টেস্ট অধিনায়ক শুভমান গিলও আছেন স্কোয়াডে। তবে তার খেলা নির্ভর করবে বিসিসিআইয়ের ফিটনেস টিমের অনুমতির ওপর।
আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যথারীতি ভারতকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

দলে জায়গা হয়নি রিঙ্কু সিং ও নিতিশ কুমার রেড্ডির। সম্প্রতি দুজনই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন। সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল এ দুজনই।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে গত মঙ্গলবার পান্ডিয়া বারোদার হয়ে বল হাতে ৫২ রান খরচায় ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন ৪২ রানে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস। যা তাকে আবারও স্কোয়াডে ফিরিয়েছে।

অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং করার সুযোগ পাননি রিঙ্কু। শুধুমাত্র সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন তিনি। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় ৪.৫ ওভারেই। সেই সিরিজে কোনো সুযোগ পাননি রেড্ডি। হার্দিক ফিট হয়ে ওঠায় বাদ পড়তে হলো তাকে।

গিল যদি পুরোপুরি সেরে না ওঠেন তবে তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। জুটি বাধবেন অভিষেক শর্মার সঙ্গে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে আছেন জিতেশ শর্মা।

পেস বোলারদের লাইনআপকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গী হিসেবে থাকবেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, স্পিনার হিসেবে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদিপ যাদব। অলরাউন্ডারদের তালিকায় অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

সিরিজের ম্যাচগুলো হবে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে কটক, নিউ চন্ডিগড়, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদিপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au