সর্বশেষ

বিশ্বকাপ ড্রয়ের আগে মেসির বার্তা

  • 10:09 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-বিশ্বকাপের ট্রফি হাতে তুলেই গল্প শেষ—লিওনেল মেসির কাছে তা কখনোই ছিল না। বরং শিরোপা জয়ের পর আরও বেশি সতর্ক, আরও বেশি বাস্তববাদী হয়ে উঠেছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে নামার আগে মেসি জানিয়ে দিলেন, দল সবকিছু উজাড় করে দেবে ঠিকই; কিন্তু ফুটবলের নির্মম বাস্তবতায় ‘ভাগ্য’কে অস্বীকার করার সুযোগ নেই।

আগামীকাল (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ ড্রয়ের আগমুহূর্তে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে। তবে তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কতার ছাপ, ‘হ্যাঁ, জাতীয় দল আবার চেষ্টা করবে, সর্বোচ্চটা দেবে, লড়াই করবে। কিন্তু ছোট ছোট কিছু বিষয় আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। বিশ্বকাপ খুবই কঠিন—যেকোনো দল বিপদ তৈরি করতে পারে।’

কাতার বিশ্বকাপের স্মৃতি টেনে এনে মেসি মনে করিয়ে দেন, শ্রেষ্ঠ পারফরম্যান্সের পরও ভাগ্যের সহায়তা না পেলে সব শেষ হয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও ফ্রান্স ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ওই ম্যাচগুলোতে আমরা অনেক এগিয়ে ছিলাম, তবু শেষ পর্যন্ত গিয়েছিল পেনাল্টিতে। তখন আমাদের ছিল ‘দিবু’ মার্তিনেজ। কিন্তু সব সময় তো পেনাল্টিতে জেতা যায় না। তাই বিশ্বকাপ জেতা ভীষণ কঠিন।’

৩৮ বছর বয়সী এই তারকা এরই মধ্যে নিজেকে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনার নেতা হিসেবে মেলে ধরছেন। তার কথায় স্পষ্ট—শিরোপা জয়ের আত্মবিশ্বাস আছে, কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

সাক্ষাৎকারের শেষ ভাগে মেসি তার ক্যারিয়ারের সেরা কোচ হিসেবে বেছে নেন পেপ গার্দিওলাকে। সাবেক গুরু সম্পর্কে মেসির মূল্যায়ন, ‘আমার কাছে সে অনন্য। অনেক দারুণ কোচ আছে, কিন্তু পেপ আলাদা। খেলার ভাবনা, প্রস্তুতি, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে সে সেরাদের সেরা। শুধু জেতার জন্য নয়, তার দল যেভাবে ফুটবল খেলেছে, সেটাই তাকে অনন্য করেছে।’

বার্তাটা পরিষ্কার—আর্জেন্টিনা শিরোপা ছাড়তে রাজি নয়। তবে মেসির আর্জেন্টিনা জানে, বিশ্বকাপে শুধু সেরা হলেই হয় না; শেষ হাসির জন্য ভাগ্যকেও পাশে পেতে হয়।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au