সর্বশেষ

‘বাবরি মসজিদ’ বানানোর ঘোষণা দেওয়া বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল

  • 12:40 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:২১৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৫ ডিসেম্বর-ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্কে জড়ানো তৃণমূল কংগ্রেসের দেবরা আসনের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, মুর্শিদাবাদে দেওয়া তার মন্তব্য দলের নীতি ও অবস্থানের পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিষয়টি সামনে আসার পরই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশজুড়ে এ নিয়ে সমালোচনা ও প্রশ্ন ওঠে রাজনৈতিক উদ্দেশ্য ঘিরে।

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ডানপন্থী সংগঠনগুলোর হামলায় ভেঙে ফেলা হয়। পরে সুপ্রিম কোর্ট ওই জমি রামমন্দির নির্মাণের জন্য গঠিত ট্রাস্টের হাতে তুলে দেয়। ২০২৪ সালের জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধনের পর বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, বাবরি ইস্যুতে অযথা উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য করায় কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে। তিনি জানান, দল আগেও তাকে একাধিকবার সতর্ক করেছিল। তবুও বিতর্কিত মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেননি।

তৃণমূল নেতৃত্বের দাবি, এমন ঘোষণায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে। তাই বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au