সর্বশেষ

কোচ বাছাইয়ে বাফুফেকে সহযোগিতা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

  • 2:53 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ডিসেম্বর-ভালো মানের কোচ আনতে বাফুফেকে সহায়তা করবে ক্রীড়া মন্ত্রণালয় বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল। সেই ফুটবল খেলার চালিকাশক্তিতে থাকেন কোচ। তার কৌশল, পরিকল্পনার উপরই খেলার অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক সময় আর্থিক কারণে উন্নত মানের কোচ নিতে পারে না। ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে এতে সহায়তা করার পরিকল্পনা করছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপজেলা স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা বাধা হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেয়ার চেষ্টা করছি।’

ফুটবলে উন্নত বিশ্বে একজন কোচের বেতন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরো বছরের বাজেটের চেয়েও বেশি। তাই বাস্তবতার সাথেই চলার চেষ্টা উপদেষ্টার,‌ ‘ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যেই টাকা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না। তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেয়ার চেষ্টা করছি।’

ক্রীড়া মন্ত্রণালয়েরও বাজেট সীমিত। তাই বাফুফের কোচের আর্থিক সংস্থান সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নিব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আমরা ফেডারেশনকে ১০ কোটি টাকা দিয়েছি।’

জাতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান কোচ স্পেনিশ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি আগামী বছর মার্চ পর্যন্ত। এশিয়া কাপে বাংলাদেশের খেলার কোনো সম্ভাবনা নেই। এখনই আলোচনা উঠেছে ক্যাবরেরার বিদায়ের। উপদেষ্টার মুখে উন্নত মানের কোচের বিষয় তাই সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল ক্যাবরেরার কি আসলেই বিদায় ঘটছে? এতে আসিফ বলেন, ‘সেটা বাফুফের সিদ্ধান্ত, তবে যেহেতু ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে, তাই আমরা সেখানে সহায়তার চেষ্টা করছি কোচ ও নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি—এই দুইটা খাতের জন্য।’

দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন হয়েও বাফুফের আর্থিক সংকট রয়েছে আবার ছিল আর্থিক অস্বচ্ছতার অভিযোগও। গত এক বছরে এই দুটো কেটেছে বলে মনে করছেন উপদেষ্টা, ‘বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল। এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসেছে। এবং গতকালকে আমি দেখলাম যে এই খেলাগুলো হচ্ছে সেখানে দর্শকদের উপস্থিতি এবং খেলাগুলো থেকেও বাফুফের আয় হচ্ছে প্রায় ৪ কোটি প্লাস আয় হয়েছে লাস্ট তিনটা খেলায়।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন জাতীয় পর্যায়ে। এই স্বল্প সময়ের মধ্যে বাফুফেকে কোচ কিংবা নারী ফুটবলারদের জন্য আর্থিক সুবিধা দিয়ে যেতে পারেন কি না আসিফ সেটাই দেখার বিষয়।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au