সর্বশেষ

লিটন-তামিমদের নিয়ে বিশেষ ক্যাম্পে ফিল সিমন্স

  • 2:57 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ডিসেম্বর-আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে জাতীয় দলের ক্রিকেটাররা খুব বেশিদিন আর এই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা সকল ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছেন ফিল সিমন্স। আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই বিশেষ ক্যাম্পটি। যেখানে ব্যাটারদের অগ্রধিকার থাকছে।

তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা যোগ দিবেন এই ক্যাম্পে। ব্যাটারদের স্কিল আরো শানিত করতেই সিমন্সের এই উদ্যেগ। বিশেষ এই ক্যাম্প চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রধান কোচ সিমন্স এসব তথ্য নিশ্চিত করেছে ওটিএন বাংলাকে।

গেল এক বছর ধরেই বাংলাদেশ ব্যাটিংয়ে বেশ ভুগছে। এক ম্যাচে ভালো করলে তো পরের কয়েক ম্যাচে ব্যর্থ হয়। গেল এশিয়া কাপ, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ভুগেছেন ব্যাটাররা।

একটা সময় বিদেশি বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার কথাও ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশি কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরই ভরসা রেখে এগিয়ে চলেছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আশরাফুল থাকছেন জাতীয় দলের ব্যাটিং কোচ।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au