সর্বশেষ

শামীম ইস্যুতে আবারো মুখ খুললেন লিটন দাস

  • 3:02 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ডিসেম্বর-আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসেই দল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। মূলত প্রথম দুই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি বাদ পড়ায় এমন প্রতিক্রিয়া ছিল লিটনের।

সাধারণত দল নির্বাচনের আগে অধিনায়ক ও প্রধান কোচের সঙ্গে কথা বলে থাকেন নির্বাচকরা। সেই সময় অধিনায়ক ও কোচ নিজেদের মতামত দিয়ে থাকেন। পরে নির্বাচকরাও সেই আলোকে নিজেদের দল নির্বাচন করেন। তবে লিটনের দাবি এমনটা হয়নি।

যদিও পরে লিটনের মন্তব্য নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে পারফরম্যান্স বিবেচনায় শামীমকে দলে নেয়া হয়নি বলে দাবি করেছিলেন লিপু।

এরপর এক অনুষ্ঠানে গণমাধ্যমকে লিটন বলেন, ‘এরকম কোনো কিছু না। দেখেন একটা পরিবারে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালোভাবে এই জিনিসটা ওভারকাম করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই।’

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au