হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…
মেলবোর্ন, ৫ ডিসেম্বর- খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিতে কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে একটি নতুন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার দূতাবাস শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৫টায় ঢাকায় নামবে। উড়োজাহাজটি জার্মান প্রতিষ্ঠানের হলেও ভাড়া থেকে শুরু করে সব ব্যবস্থাপনার দায়িত্ব কাতারই নিয়েছে।
এর আগে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় পৌঁছেছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি ব্যবহার করা সম্ভব হয়নি। এ কারণে যাত্রা বিলম্বিত হয়েছে এবং নতুন এয়ার অ্যাম্বুলেন্স আনার সিদ্ধান্ত নেয় কাতার সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার জন্য শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ৭ ডিসেম্বর রোববার তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার রাত বা ভোরে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি ছিল। তবে পরে বিএনপির প্রেস উইং জানায়, ব্যবহারের জন্য নির্ধারিত কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি পাওয়ায় যাত্রা পিছিয়ে যায়।
এদিকে, খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাত্রার জন্যই এসেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au