হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…
মেলবোর্ন, ৬ ডিসেম্বর- ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় একটি সিংহী খাঁচা থেকে বের হয়ে যাওয়ার পর চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে। আজ শুক্রবার বিকেল প্রায় পাঁচটার দিকে সিংহীটি খাঁচা ভেঙে বাইরে আসে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি, তবে কেউ আহত হয়নি।
চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, মঠ এলাকার সিংহীর খাঁচা থেকেই এটি বের হয়ে আসে। খাঁচা ছাড়ার পর সিংহীটি কাছেই পানির পাম্পের পাশে, হরিণের খাঁচার আশপাশে অবস্থান নেয়। তাকে অচেতন করার জন্য এখনো গুলি ছোড়া সম্ভব হয়নি, কারণ সিংহীটি এমন জায়গায় আছে যেখানে নিরাপদভাবে টার্গেট করা যাচ্ছে না। কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অবস্থান নিয়েছেন। সিংহীটি নড়াচড়া করলে অচেতন করার সুযোগ মিলবে।
তিনি আরো বলেন, ঘটনাটি ঘটে ঠিক সেই সময় যখন দর্শনার্থীরা স্বাভাবিকভাবেই চিড়িয়াখানা থেকে বের হচ্ছিলেন। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে সবাইকে বের করে দেওয়া হয়। চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় ছিল বলে দর্শনার্থীরা কেউ বিশেষ কিছু বুঝতে পারেননি। এখন ভেতরে কোনো দর্শনার্থী নেই এবং কোনো ধরনের দুর্ঘটনাও ঘটেনি।
সেখানে শুধু একটি সিংহীই ছিল জানিয়ে পরিচালক বলেন, কীভাবে এটি খাঁচা থেকে বের হয়ে এলো তা তদন্তের পরে জানা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au