বাংলাদেশ

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন

  • 4:30 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব দলের সঙ্গে আলোচনা করেছে এবং সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক।

শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় উঠে আসা তথাকথিত ‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই ধারণা যারা তুলছে তারা অতীতে স্বৈরাচারের সহযোগী রাজনৈতিক শক্তি থেকে এসেছে। সরকারের পক্ষ থেকে এমন কোনো ফর্মুলা উত্থাপন করা হয়নি। তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন, তার বিরুদ্ধে হত্যাযোগ্য অপরাধের প্রমাণ ছিল বলেই তিনি মাইনাস হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের প্রধান লক্ষ্য। এটিকে তিনি সরকারের শপথ এবং অঙ্গীকার বলে উল্লেখ করেন।

মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছে জাতীয় ক্রীড়া পরিদপ্তর। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় মোট ৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত এবং ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au