সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…
মেলবোর্ন, ৬ ডিসেম্বর- চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ স্থগিত না হলে অবরোধ এবং ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল শেষে সংগঠনটি এ হুঁশিয়ারি দেয়। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতেও একই অবস্থান জানানো হয়।
সমাবেশে স্কপ নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের ইজারায় দেওয়ার বৈধতা নিয়ে একটি রিট আদালতে বিচারাধীন। তবু রায়ের অপেক্ষার মধ্যেই সরকার লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি সম্পন্ন করেছে। সংগঠনটির দাবি, এসব চুক্তি বাতিল করতে হবে এবং নিউমুরিং টার্মিনালের ইজারা প্রক্রিয়া অবিলম্বে স্থগিত ঘোষণা করতে হবে।
এ ছাড়া তারা জাতীয় ন্যূনতম মজুরি আইন করে নির্ধারণ, শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলে। সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আবদুল কাদের হাওলাদার। সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব বুলবুল।
নেতারা জানান, সরকার বন্দর ইজারা প্রক্রিয়া বন্ধের ঘোষণা না দিলে অবরোধ ও ধর্মঘটসহ কঠোর কর্মসূচিতে যাবে স্কপ। সমাবেশ থেকে তারা ১০ ডিসেম্বর বেলা ১১টায় চট্টগ্রামে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল, সিলেট বিভাগীয় কনভেনশন এবং সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন আনোয়ার হোসেন, মেজবাহ উদ্দিন আহমেদ, রাজেকুজ্জামান রতন, সাকিল আক্তার চৌধুরী, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, নইমুল আহসান জুয়েল এবং বাদল খান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au