জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮
মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…
মেলবোর্ন, ৭ ডিসেম্বর- ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায় যা সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দাঁড়িয়ে থাকবে। তাঁর ভাষায় এটি হতে হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী এবং দুই দেশের নাগরিকদের জন্য সমানভাবে উপকারী একটি সম্পর্ক। তিনি মনে করেন এই সম্পর্কের প্রকৃত শক্তি ও মূল অংশীদার দুই দেশের জনগণ।
শনিবার ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রণয় ভার্মা বলেন, মৈত্রী দিবস ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে একটি অমোচনীয় মাইলফলক। দিনটি দুই দেশের দীর্ঘ বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার প্রতীক।
তিনি বলেন, ভারত ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। দুই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা হবে। অতীতের যৌথ ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের নতুন লক্ষ্যও দুই দেশ একসঙ্গে বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মৈত্রী দিবস সম্পর্কে তিনি মনে করিয়ে দেন, ১৯৭১ সালের এ দিনেই ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার মাত্র ১০ দিন আগে ভারতের এই স্বীকৃতি বাংলাদেশের প্রতি গভীর সমর্থন ও বন্ধুত্বের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au