সর্বশেষ

ক্লাউডফ্লেয়ার বিতর্ক যেন পিছু ছাড়ছে না

  • 3:36 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- ইন্টারনেট অবকাঠামোর শীর্ষ প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার আবারও বড় ধরনের পরিষেবা ব্যাঘাতের মুখে পড়েছে। এতে বিশ্বের নানা প্রান্তে বহু জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ হঠাৎ অচল হয়ে যায়। ব্যবহারকারীরা কাজের সময় সাইটে ঢুকতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সমস্যা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানান।

শুক্রবারের সাময়িক বিপর্যয়ের কারণে ক্যানভা, ডাউনডিটেক্টর, ট্রুথ সোশ্যাল, চ্যাটজিপিটি এবং স্পুটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে পরিষেবা বিঘ্নিত হয়। স্টক ব্রোকিং অ্যাপ গ্রো ও অ্যাঞ্জেল ওয়ানসহ একাধিক আর্থিক সেবায়ও জটিলতা দেখা দেয়। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ব্যবহারকারীরা অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যায় পড়েন।

ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ড্যাশবোর্ড সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই সমস্যার কারণে এই বিপর্যয় ঘটে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে সমস্যা স্বল্প সময়ের মধ্যেই সমাধান করা সম্ভব হয়।

এটি নতুন ঘটনা নয়। চলতি বছরের নভেম্বরে একই ধরনের সেবাব্যাহততায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তখনও বেশ কিছু বড় সংস্থার সাইট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ভোগান্তিতে পড়ে।

ক্লাউডফ্লেয়ার মূলত ওয়েবসাইটকে দ্রুত লোড হতে সহায়তা করে এবং সাইবার হামলা থেকে সুরক্ষা দেয়। বিশ্বজুড়ে হাজারো প্রতিষ্ঠান তাদের ডিজিটাল নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই অবকাঠামোর ওপর নির্ভরশীল।

ঘন ঘন ব্যাঘাতের কারণে এখন প্রশ্ন উঠছে, বৈশ্বিক ইন্টারনেট কাঠামোর বড় অংশ একক প্রতিষ্ঠানের ওপর এতটা নির্ভরশীল হওয়া কতটা নিরাপদ।

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au