বাংলাদেশ

সাত কলেজের অধ্যাদেশ চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে: শিক্ষা মন্ত্রণালয়

  • 2:36 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর-  রাজধানীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষার্থীদের চলমান আলোচনার মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশের অগ্রগতি তুলে ধরেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।

সোমবার বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনসহ বিভিন্ন পক্ষ থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভার প্রস্তুতিও চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসন, কলেজগুলোর অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। এরই মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করেছেন। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েল অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, শীতকালীন ছুটির পর আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাত কলেজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখা, নারী শিক্ষার সুযোগ সংকুচিত না হওয়া, সম্পত্তির মালিকানা সুরক্ষা এবং মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলে, গুজব বা অসম্পূর্ণ তথ্যের কারণে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au