লিড নিউজ

৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা

  • 4:51 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে উপকূলবর্তী সমুদ্র এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরই জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় অঞ্চলগুলো থেকে মানুষজনকে দ্রুত সরে যেতে নির্দেশ দে্যা হয়েছে।

জেএমএ জানিয়েছে, আওমোরি প্রদেশের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের পর আওমোরির মুতসু ওগাওয়ারা এবং হোক্কাইডোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। সতর্কতায় বলা হয়, উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে।

স্থানীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, আওমোরির হাচিনোহে এলাকার একটি হোটেলে কয়েকজন আহত হয়েছেন। পূর্ব জাপান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্য অঞ্চলটির কয়েকটি ট্রেন সেবা সাময়িক স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিরাপত্তা পরীক্ষা চলছে, তবে এখনো কোনো ঝুঁকি শনাক্ত হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, হোক্কাইডোর ভূমিকম্পের উৎস থেকে এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জাপান ও রাশিয়ার কিছু উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ ওঠার আশঙ্কা আছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত যাচাই করতে সরকার জরুরি টাস্কফোর্স গঠন করেছে। তিনি বলেন, মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সহায়তা চালানো হচ্ছে।

পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি হলো জাপান। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার এলাকায় অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়। বিশ্বের ৬ মাত্রা বা তার বেশি শক্তির প্রায় ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে ঘটে। ২০১১ সালে দেশটিতে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au