সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

  • 6:14 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
নিহত নয়ন আলী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামে একজন যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায়। স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা নয়নকে চাপাতি দিয়ে দুই হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, নয়নের দুই হাত ও পায়ে গভীর জখম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়েই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, নয়নের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত নয়। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…

ভিসা বিধিনিষেধে কমেছে বিদেশি শিক্ষার্থী, ৬৪ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতির মুখে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোর করা এবং আবেদন ফি বাড়ানোর প্রভাব পড়েছে দেশটির উচ্চশিক্ষা খাতে। এর ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে…

‘ইরানের অবকাঠামোয় হামলা হলে আমিরাত-সৌদিসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে’

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হলে পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে বলে সতর্ক…

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে স্থির, ভোট গণনায় এগোচ্ছে আরব দলগুলো

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন…

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au