সর্বশেষ

জাপানে ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ সহস্রাধিক বাড়িঘর

  • 2:37 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
জাপানে অতিসম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি বাড়িঘর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুই হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিবিসি ও রয়টার্স পরিস্থিতির গুরুতর চিত্র তুলে ধরেছে।

সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল হনশুর আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও কিছু সময় পর তা তুলে নেয় আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আগামী দিনগুলোতেও বড় ধরনের কম্পন অনুভূত হতে পারে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কম্পন শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে এবং ঘরের ভেতরের আসবাবপত্রের ক্ষতি এড়াতে সাবধানতা অবলম্বন করতে হবে।

রয়টার্স জানায়, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর আওমোরি ও আশপাশের উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৭০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অন্তত দুই হাজার সাতশ বাড়িতে বিদ্যুৎ নেই। ট্রেন চলাচলও আংশিকভাবে বন্ধ রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় আওমোরিসহ উত্তরাঞ্চলে বিশেষ রেসপন্স অফিস খোলা হয়েছে।

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা এলাকায় অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে বছরে গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au