সর্বশেষ

৩৫ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু

  • 1:25 am - December 11, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে প্রায় ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের ব্যাপক তৎপরতা চলছে।

পরিবার ও পুলিশ জানায়, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত টেস্ট বোরিং করা একটি পরিত্যক্ত পাইপের ভেতরে পড়ে যায় সাজিদ। ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত সাহায্য চান। এরপর তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শিশুটি এখনো জীবিত আছে। তাকে শ্বাস নিতে সহায়তা করতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।

তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, পরিত্যক্ত নলকূপটির ব্যাস প্রায় পাঁচ ইঞ্চি এবং গভীরতা ৩৫ ফুট পর্যন্ত। শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে সংকীর্ণ পাইপ হওয়ায় এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান।

তিনি জানান, মাটি খনন করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে ভেকু এনে খননের কাজ বাড়ানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল।

ওসি বলেন, শিশুটিকে জীবিত উদ্ধার করতে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au