লিড নিউজ

মরক্কোয় পাশাপাশি দুটি ভবন ধসে নিহত ১৯

  • 3:04 am - December 11, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- মরক্কোর ফেজ নগরীতে পাশাপাশি দুটি ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। ভোরে হঠাৎ ধসের পর শুরু হওয়া উদ্ধারকাজ এখনো চলছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানিয়েছে, দুটি ভবনেই বহুদিন ধরে বড় ধরনের ফাটল ছিল। ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও সেখানে আটটি পরিবার বসবাস করছিল। কর্তৃপক্ষের মতে, ভবনগুলো দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল এবং প্রয়োজনীয় সংস্কারও করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, ঘটনার হতাহতের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

স্থানীয়দের দাবি, শুধু ধসে পড়া দুটির মতো নয়, ফেজ শহরের আরও বেশ কয়েকটি পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনে প্রতিদিনই জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছেন বাসিন্দারা।

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা…

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবনের ছাদধস, নিহত ৩

মেলবোর্ন, ২৫ জুন-  ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ…

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

মেলবোর্ন, ২৫ জুন- সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিচালিত এক নির্ভুল বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষ নেতা আলী হুসাইন আল-উলাইউই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড…

বিরতির পর ফের বাংলাদেশে ভারতীয় রেল কোচ, জুলাইয়ে আসছে প্রথম চালান

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ভারত থেকে আবারও যাত্রীবাহী রেল কোচ আমদানি শুরু হচ্ছে। আগামী জুলাই মাসে প্রায়…

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au