লিড নিউজ

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

  • 3:34 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরাম রেদওয়ান, বয়স ২৫, এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র অপু আহমেদ, বয়স ২৫। তারা দুজনই শানারপাড়া চিটাগাং রোড এলাকায় থাকতেন।

সহপাঠী তাওসিফ জানান, গায়েহলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইরাম ও অপু। কোনাপাড়ায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে বন্ধুরা তাদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন, এরপর ইরাম রেদওয়ানও মারা যান।

ঘটনার পর সিটি করপোরেশনের গাড়িটি জব্দ করেছে পুলিশ। গাড়ির নম্বর ঢাকা মেট্রো শ ১৪০৫৭৪।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, মরদেহ দুইটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au