সর্বশেষ

অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

  • 1:53 pm - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
হস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানায় সিডনি পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন। গত তিন দশকের মধ্যে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বন্ডাই বিচে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে হানুকা উৎসব উদযাপনের সময় এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। মুহূর্তেই উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ প্রাণ বাঁচাতে আশপাশে ছুটে যান।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিডনি পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সি এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ হামলাকে ‘অশুভ ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে দিনটি আনন্দ ও উদযাপনের হওয়ার কথা ছিল, সেদিনই এমন জঘন্য হামলা জাতির বিবেককে নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে বলেন, রাজ্য সরকার তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

সিডনি পুলিশ কমিশনার জানান, হাজারো মানুষের জমায়েতকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, হামলাকারীরা আগে নিরাপত্তা সংস্থার নজরে ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সংশ্লিষ্ট তদন্ত জোরদার করার কথাও জানান তিনি।

হামলার পর নিউইয়র্ক, লন্ডন ও বার্লিনসহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকা অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলও বিদেশে অবস্থানরত নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

বন্ডাই বিচের এই রক্তক্ষয়ী হামলা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে এবং ইহুদিবিদ্বেষী সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আরও কঠোর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au